পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ মাদকসেবী গ্রেপ্তার।
গত ২৩শে জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আলিম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে পাবনা সদর উপজেলার কবিরপুর, মহেন্দ্রপুর ও ছাতিয়ানী এলাকা এবং ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, নুর মহল্লা এবং ফতেহ মোহাম্মদপুর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে মোট ০৬ (ছয়) জন মাদকসেবী কে আটক করেছে ডিএনসি পাবনা টিম।
আটককৃত ব্যক্তিরা হলো:
১) মো: আকাশ (২৭)
পিতা- মৃত. আফতাব প্রাং,
সাং- কবিরপুর, থানা ও জেলা- পাবনা।
২) মো: শাকিল (৩৫)
পিতা- মৃত. জহুরুল,
সাং- গয়েশপুর, থানা ও জেলা- পাবনা।
৩) মোহাম্মদ আলী (৫৫)
পিতা- মৃত. মুলাই প্রামানিক,
সাং- ছাতিয়ানী, থানা ও জেলা- পাবনা।
৪) মো: হানিফ খাঁ (৪৫)
পিতা- মৃত. রাজাই খাঁ,
সাং- ছাতিয়ানী, থানা ও জেলা- পাবনা।
৫) মো: শরিফুল ইসলাম (২৪)
পিতা- মো: সোহেল হোসেন,
সাং- ইউনুস কলোনী তিনতলা, থানা- ঈশ্বরদী, জেলা পাবনা।
৬) মো: তানজিদ শেখ (২৯)
পিতা- মো: সুরুজ্জামান শেখ,
সাং- নূর মহল্লা, থানা – ঈশ্বরদী, জেলা- পাবনা।
আসামীদের বিরুদ্ধে ডিএনসি পাবনা সদর সার্কেলের উপ-পরিদর্শক মো: জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান এবং ঈশ্বরদী সার্কেলের উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। আসামীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, জুন ২০২৬ খ্রি. মাসে অদ্যবধি মোট ৯৭ জন কে মাদক অপরাধের দায়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আগামীতেও মাদকরোধী এসকল অভিযান অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন
Array