খুঁজুন
, ,

দাম কমলো ১২ কেজি এলপিজি গ্যাসের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
দাম কমলো ১২ কেজি এলপিজি গ্যাসের

নতুন করে ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে।

প্রতি কেজিতে কমেছে ২৯ টাকা ৭৬ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমেছে ৩৫৭ টাকা। এর আগে গত মাসে কমেছিল ৫৫ টাকা। এখন নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা মাত্র ।

আজ বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার পর থেকেই বিশ্ববাজারে এলপিজির দাম কমতে শুরু করে।

বিইআরসি বলছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১২৭ টাকা ৩০ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে, যা আগে ছিল ১৫৭ টাকা ৬ পয়সা।

সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। অভিযোগ আছে, প্রতি সিলিন্ডারে বেশি দাম নিচ্ছেন এলপিজি বিক্রেতারা।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা

জমি নিয়ে বিরোধে কুপিয়ে আহত, চিকিৎসার আগেই  মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধে কুপিয়ে আহত, চিকিৎসার আগেই  মৃত্যু 

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসা চরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরে হাসপাতালে নেওয়ার পথে নৌকার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রুপসা চরে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম রুপসা চর এলাকার সোহরাব আলীর ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আহসান (৪৫), হামিদ (৫৫), সুলতান (৪৫)—তিনজনের পিতা তোফাজ্জল—এবং রিফাত (২৫), পিতা মিল্টন, আমিনুল ইসলামকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর আমিনুল ইসলামের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় নদীর মধ্যে নৌকার ওপর তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

সিরাজগঞ্জে লিটন বাদশার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

মুকুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে লিটন বাদশার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জে মো. লিটন বাদশা (৪০) নামে এক আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত লিটন বাদশা সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের পশ্চিম দত্তবাড়ি এলাকার মৃত মোকছেদ আলী ও মৃত জমিলা খাতুনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মামলায় আসামিকে হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল হোসেন শুনানি শেষে তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা জরিমানা প্রদান করেন।

দণ্ডাদেশের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কাজিপুরে গরু সহ চোর আটক পুলিশের হাতে

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
কাজিপুরে গরু সহ চোর আটক পুলিশের হাতে

সিরাজগঞ্জের কাজিপুরে কৃষকের গরু সহ চোর কে আটক করেছে কাজিপুর থানা পুলিশ৷ আটককৃত ব্যক্তি হলেন মাদারগঞ্জ থানার খামার মাগুড়া গ্রামের মৃত বাহাদুরের ছেলে মো: ফারুক মিয়া (৪০)৷

বুধবার গরু সহ গরু চোরকে আটকের বিষয় নিশ্চিত করেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান৷

তিনি জানান গত রাতে কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ছিন্না গ্রামের মৃত কাজিম মন্ডলের ছেলে জিন্না মন্ডল (৪৪) এর গোয়াল ঘর থেকে একটি লাল রংয়ের গাভী গরু (৮০০০০) হাজার বাজার মুল্যের গরুটি চুরি হয়৷

গরু চুরির বিষয়ে থানা পুলিশ কে জানালে কাজিপুর থানা পুলিশ ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মাদারগঞ্জের কুকুরমারি এলাকা হতে গরু সহ একজন আটক করা হয়েছে৷

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান কালবেলা কে জানান এই ঘটনায় থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে এবং আসামি কে আগামীকাল সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে৷