যে বাবার কাছে থাকার কথা পরম স্নেহ আদর যত্নে, সেই বাবার কাছেই অনৈতিক কাজের চেষ্টার স্বীকার হলেন এক বছর বয়সি মেয়ে তাসফিয়া খাতুন৷
তাসফিয়া খাতুন উপজেলার সোনামুখী ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের নুরুল ইসলামের মেয়ে (১)৷

সিরাজগঞ্জের কাজিপুরে ১ বছর বয়সি বাচ্চা কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে৷

অভিযুক্ত ব্যাক্তি উপজেলার সোনামুখী ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের আলতাফ হোসেনের ছেলে
নুরুল ইসলাম (২৫)৷
বাচ্চার মা সাগরিকা খাতুন(২২) জানান
আমার মেয়ে ১ বছর বয়সি তাসফিয়া খাতুন কে আমার স্বামী নুরুল ইসলাম কোলে তুলে নিয়ে ঘরের ভিতর যায়, একটু পর বাচ্চার কান্না শুনে আমি ঘরে ভিতর গিয়ে দেখতে পাই আমার স্বামী উলঙ্গ এবং বাচ্চা কে অনৈতিক কাজ করার চেষ্টা করছে৷
তিনি আরো জানান,আমি তাত্ক্ষণিক চিত্কার দিলে আমার স্বামী দ্রুত পালিয়ে যায়, পরে তাকে ধুনট উপজেলার ঢগঢগিয়া বাজার থেকে আটক করা হয়৷
সাগরিকা খাতুনের বোন আমিনা খাতুন (২৪) জানান আমাদের বাসা শেরপুর, আমার বোন বিষয় টা জানালে আমরা আসার সময় ঢগঢগিয়া বাজারে নুরুল ইসলাম কে দেখতে পেলে বাজারের লোকজনের সহযোগিতায় তাকে আমরা আটক করে সোনামুখী ইউনিয়ন পরিষদে নিয়ে আসি,পরে থানা পুলিশ জানালে তারা নুরুল ইসলাম কে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়৷
কাজিপুর থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা দুপুরে বিষয় টা গ্রাম পুলিশ জানালে থানা পুলিশ পাঠিয়ে আটক করে নিয়ে আসা হয়,তার বিরুদ্ধে নারী শিশু মামলা দিয়ে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হবে৷

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ৭:৫৮ অপরাহ্ণ