সিরাজগঞ্জের কাজিপুরে রাস্তা করা নিয়ে মারধর এবং মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে
জানা যায় গত ১৭ জুন ২০২৬ উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী শাহ পাড়ার
সতেন্ত্রনাথ শাহার ছেলে অসিম শাহার সাথে রাস্তা করা নিয়ে কথা কাটাকাটি হয় একই গ্রামের সুরেস শাহর দুই ছেলে স্বপন শাহ ও দিপক শাহর সাথে,কথা কাটাকাটির একপর্যায়ে স্বপন এবং দিপকরা মারধর করেন বলেন অভিযোগ উঠেছে,
এতে স্বপন এবং দিপকদের দেশিয় অস্ত্রের ম আঘাতে মাথায় আঘাত পান অসিম শাহর মা অন্জলী রানী,

এই ঘটনা কে কেন্দ্র করে অসিম শাহ এবং তার পরিবার একটি মামলা করেন, মামলার পর থেকেই তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখায় এবং গতকাল অসিম শাহ সোনামুখী বাজার থেকে বাড়ি আসার পথে মোটরসাইকেল রোধ করে স্বপন ও দিপকদের ভাড়া করা লোকজন, একপর্যায়ে তারা অসিম শাহ কে মারধর করে এবং মামলা তোলার জন্য ভয়ভীতি দেখায়, এতে করে নিজেদের জীবনের নিরাপত্তা হিনতায় ভুকছে ভুক্তভোগী পরিবার৷

ভুক্তভোগী অসিম কুমার জানান
গত ১৭ জুন ২০২৬ রাস্তা করা নিয়ে কথা কাটাকাটি হয় সুরেস শাহর দুই ছেলে স্বপন শাহ ও দিপক শাহর সাথে,কথা কাটাকাটির একপর্যায়ে স্বপন এবং দিপকরা সংঘবদ্ধ হয়ে আমার মা ও দিদিকে মারধর করেন,
স্বপন এবং দিপকদের দেশিয় অস্ত্রের আঘাতে আমার মায়ের মাথায় আঘাত লাগে এবং মাথায় আঘাতের ফলে মাথা ফেটে রক্তপাত হয়, আমার মা সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
ঘটনা কে কেন্দ্র করে একটি মামলা করলে, তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখায় এবং গতকাল আমি বাজার থেকে বাড়ি আসার পথে মোটরসাইকেল রোধ করে স্বপন ও দিপকদের ভাড়া করা লোকজন, একপর্যায়ে তারা আমাকে মারধর করে এবং মামলা তোলার জন্য ভয়ভীতি দেখায়, প্রাণনাশের হুমকি দেয়, এতে আমার এবং পরিবারের জীবনের নিরাপত্তা হিনতায় ভুকছি৷
মারধর এবং মামলা তুলে নেওয়ার হুমকি সম্পর্কে জানতে চাইলে দিপক শাহ সবকিছু অস্বীকার করেন এবং বলেন এসব সাজানো ঘটনা৷
মিজান রহমান, কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬ । ৮:৩১ অপরাহ্ণ