চলতি বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে আরও একটি ইতিহাস গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

একই সঙ্গে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার নজির গড়ে আরেকটি নতুন রেকর্ডও নিজের করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা।
চলতি আসরের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। এরপর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও গোল করেন তিনি। কেপ ভার্দের বিপক্ষে গোল করে নিজের দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখলেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
মিসর ফুটবল দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ঘটনা কী
মেসির টানা আট বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডটি শুরু হয় ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোর অস্ট্রেলিয়া ম্যাচ থেকে। এরপর নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেন তিনি।
২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান এবং সর্বশেষ কেপ ভার্দের বিপক্ষেও গোল করে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
এছাড়াও বিশ্বকাপের নকআউটে গোল দেয়া সবচেয়ে বেশি বয়সী দক্ষিণ আমেরিকানও হলেন মেসি। ৩৯ বছর ৯ দিনে গোল দিলেন তিনি। মেসি ছাড়িয়ে গেছেন উরুগুয়ের ওবদুলিও ভারেলাকে। ১৯৫৪ সালে ৩৬ বছর বয়সে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬ । ৮:৪১ অপরাহ্ণ