বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়াণ দিবস পালিত
বিস্ময়ে তাই জাগে ,জাগে আমার গান’- প্রতিপাদ্যে সিরাজগঞ্জের হরিনা পিঁপুলবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়াণ দিবস।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া একতার বন্ধন শিল্পকলা একাডেমির উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবিগুরুর প্রয়াণ দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জাসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসান৷
কবির সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন উপস্থিত বক্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন,
বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিলো অসিম প্রতিভা, যার দ্বারা তিনি বাঙালি তথা বিশ্ববাসীকে বিমোহিত করেছেন। সাহিত্য ক্ষেত্রে যেমন অসামান্য অবদান রেখেছেন।

বক্তারা আরও বলেন মূলত সাহিত্য ও সামাজিক উন্নয়নের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা গড়ে নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

আলোচনা সভা
শেষে একতার বন্ধন শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত।




আপনার মতামত লিখুন
Array