খুঁজুন
, ,

বাবাও নেই, ভাতও নেই! চার সন্তানের মানবেতর জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
বাবাও নেই, ভাতও নেই! চার সন্তানের মানবেতর জীবন

সৌদি আরবে বজ্রপাতে নিহত কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার পশ্চিম ধুলজুরী গ্রামের প্রবাসী রাসেল মিয়ার মৃত্যুর পর কেটে গেছে কয়েক মাস। কিন্তু সরকারি সহায়তার আশ্বাসের বেশিরভাগই এখনো বাস্তবে রূপ না পাওয়ায় তার পরিবার মানবেতর জীবনযাপন করছে।

‎
‎একসময় যে মানুষটি প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে খাবার তুলে দিতেন, তার মৃত্যুর পর আজ সেই পরিবারের চুলায় অনেক দিনই আগুন জ্বলে না।
‎
‎রাসেল মিয়ার স্ত্রী শাহানাজ চার সন্তানকে নিয়ে একটি ভাঙাচোরা ঘরে অসহায় জীবন কাটাচ্ছেন। পরিবারের কোনো স্থায়ী আয় নেই।
‎
‎সরেজমিনে জানা যায়,রাসেলের স্ত্রী শাহানাজ নিজেও অসুস্থ। স্বামীর মৃত্যুর শোক সামলাতে না সামলাতেই মাত্র ১৬ দিনের মাথায় মারা যান তার মা। জীবনের সবচেয়ে কঠিন সময়ে তিনি হারিয়েছেন একমাত্র আশ্রয়টুকুও।
‎
‎রাসেলের বৃদ্ধ মা মোমেনা আক্তার ও স্থানীয়দের ভাষ্য, তিন বেলার খাবারের পরিবর্তে অনেক দিন একবেলা খেয়েই দিন পার করতে হচ্ছে তাদের। সন্তানদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নিত্যপ্রয়োজনীয় খরচ তো দূরের কথা, ঠিকমতো খাবার জোগাড় করাও এখন পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
‎
‎গত ১০ মার্চ ২০২৬ সালে সৌদি আরবে কর্মস্থলে মাঠে কাজ করার সময় বজ্রপাতে রাসেল মিয়ার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও চার সন্তান চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে।
‎
‎এরপর তিন চারদিন পরে নিহতের বাড়িতে গিয়ে ঈদ উপলক্ষে জামাকাপড়, খাদ্যসামগ্রী ও নগদ কিছু অর্থ বিতরণ করেন উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যাক্তি। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, এছাড়াও বিভিন্ন সরকারি অনুদানের ব্যবস্থারও আশ্বাস দেওয়া হয়েছিল।কিন্তু পরিবারের অভিযোগ, সেই আশ্বাসের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও উল্লেখযোগ্য কোনো সরকারি সহায়তা তারা পাননি। ফলে দিন দিন আরও অসহায় হয়ে পড়ছে পরিবারটি।
‎
‎প্রতিবেশী আবু রায়হান জানান, রাসেল মিয়ার পরিবার এখন চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং দেশের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি দ্রুত এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
‎
‎এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক সহায়তা নয়, পরিবারটির জন্য স্থায়ী পুনর্বাসন, বিধবা ভাতা, শিশুদের শিক্ষা সহায়তা এবং নিয়মিত সরকারি সহযোগিতার ব্যবস্থা করা জরুরি। তাদের প্রশ্ন—একজন প্রবাসী দেশের অর্থনীতিতে অবদান রেখে মৃত্যুবরণ করার পর তার অসহায় পরিবার কি এভাবেই অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকবে?
‎
‎
‎কান্নাজড়িত কণ্ঠে শাহানাজ বলেন, “স্বামী চলে গেছে, এরপর মা-ও মারা গেলেন। আমার মা-বাবা, ভাই-বোন কেউ নেই। চারটা সন্তান নিয়ে কোথায় যাব, কীভাবে বাঁচব বুঝতে পারছি না। অনেক সময় সন্তানদের ঠিকমতো খাবারও দিতে পারি না।”
‎সরকারি সহযোগিতার আশায় আছি, কিন্তু এখনো তেমন কোনো সহায়তা পাইনি।
‎
‎স্থানীয় ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মিসবাহ উদ্দিন মানিক বলেন, “রাসেল মিয়ার পরিবার আজ চরম অসহায় অবস্থায় রয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ ও মানবিক সংগঠনগুলোকেও দ্রুত এই পরিবারের পাশে দাঁড়ানো উচিত। চারটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
‎
‎
‎একজন প্রবাসীর মৃত্যু শুধু একটি প্রাণের অবসান নয়—এটি একটি পরিবারের স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যতেরও মৃত্যু। রাসেল মিয়ার চার সন্তান আজও অপেক্ষায় আছে, তাদের বাবার দেওয়া সেই স্বপ্নগুলো অন্তত রাষ্ট্র ও সমাজের সহযোগিতায় যেন বেঁচে থাকে।

জমি নিয়ে বিরোধে কুপিয়ে আহত, চিকিৎসার আগেই  মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধে কুপিয়ে আহত, চিকিৎসার আগেই  মৃত্যু 

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসা চরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরে হাসপাতালে নেওয়ার পথে নৌকার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রুপসা চরে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম রুপসা চর এলাকার সোহরাব আলীর ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আহসান (৪৫), হামিদ (৫৫), সুলতান (৪৫)—তিনজনের পিতা তোফাজ্জল—এবং রিফাত (২৫), পিতা মিল্টন, আমিনুল ইসলামকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর আমিনুল ইসলামের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় নদীর মধ্যে নৌকার ওপর তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

সিরাজগঞ্জে লিটন বাদশার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

মুকুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে লিটন বাদশার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জে মো. লিটন বাদশা (৪০) নামে এক আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত লিটন বাদশা সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের পশ্চিম দত্তবাড়ি এলাকার মৃত মোকছেদ আলী ও মৃত জমিলা খাতুনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মামলায় আসামিকে হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল হোসেন শুনানি শেষে তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা জরিমানা প্রদান করেন।

দণ্ডাদেশের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কাজিপুরে গরু সহ চোর আটক পুলিশের হাতে

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
কাজিপুরে গরু সহ চোর আটক পুলিশের হাতে

সিরাজগঞ্জের কাজিপুরে কৃষকের গরু সহ চোর কে আটক করেছে কাজিপুর থানা পুলিশ৷ আটককৃত ব্যক্তি হলেন মাদারগঞ্জ থানার খামার মাগুড়া গ্রামের মৃত বাহাদুরের ছেলে মো: ফারুক মিয়া (৪০)৷

বুধবার গরু সহ গরু চোরকে আটকের বিষয় নিশ্চিত করেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান৷

তিনি জানান গত রাতে কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ছিন্না গ্রামের মৃত কাজিম মন্ডলের ছেলে জিন্না মন্ডল (৪৪) এর গোয়াল ঘর থেকে একটি লাল রংয়ের গাভী গরু (৮০০০০) হাজার বাজার মুল্যের গরুটি চুরি হয়৷

গরু চুরির বিষয়ে থানা পুলিশ কে জানালে কাজিপুর থানা পুলিশ ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মাদারগঞ্জের কুকুরমারি এলাকা হতে গরু সহ একজন আটক করা হয়েছে৷

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান কালবেলা কে জানান এই ঘটনায় থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে এবং আসামি কে আগামীকাল সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে৷