খুঁজুন
, ,

আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবেন আমি তাই দেব: ববি

বিনোদন ডেস্ক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৪০ পূর্বাহ্ণ
আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবেন আমি তাই দেব: ববি

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশারকে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ওই ব্যক্তিকে তার স্বামী প্রমাণ করতে পারলে পুরস্কারের ঘোষণাও করেছেন এই অভিনেত্রী।

 

(২২ জুন) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের এ বিষয়টি নিয়ে কথা বলেন ববি। ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, মির্জা আবুল বাশারের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এবং তাকে ঘিরে ছড়ানো তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।


ববি বলেন, কথিত স্বামী বলা হচ্ছে, এটা একদম মিথ্যা। শুরুতে এসব আমার গায়ে লাগেনি। কিন্তু আমার পরিবার আছে, তারা দেশের বাইরে থাকে। এসব দেখে তারা খুব কষ্ট পাচ্ছে।


গণমাধ্যমে ছড়িয়ে পড়া এক প্রতিবেদনের বিষয়ে এ চিত্রনায়িকা আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু মানুষ এর নৈতিকতা ভুলে যাচ্ছে, এতে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে।

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল


নিজের বিরুদ্ধে ছড়ানো গুজবকে চ্যালেঞ্জ জানিয়ে ববি বলেন, সে আমার স্বামী এটা কেউ প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব। তিনি জানান, ওই কোম্পানির সঙ্গে তার কাজের সম্পর্ক ছিল, এর বাইরে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। অফিসে গেলে শিল্পী হিসেবে সম্মান জানানো হতো, সেই ছবিগুলো ব্যবহার করেই বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, এই ধরনের গুজবের কারণে তার পরিবার, বিশেষ করে মা, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বন্ধু বা বয়ফ্রেন্ড না বলে স্বামী কেন বলা হচ্ছে, এটা আমারও প্রশ্ন। ববি অভিযোগ করেন, সিনেমার বাইরের আলোচনায় তাকে টানতেই পরিকল্পিতভাবে এসব খবর ছড়ানো হচ্ছে।

ওই ব্যক্তি তার একটি সিনেমার আংশিক প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানান তিনি।

এদিকে একই আলাপে ববি জানান, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে অংশ নিচ্ছেন তিনি।

তিনি বলেন, এক দশক আগে ব্যস্ত সময়েও তিনি নির্বাচিত হয়েছিলেন। এবারও শিল্পীদের পাশে থাকার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

জমি নিয়ে বিরোধে কুপিয়ে আহত, চিকিৎসার আগেই  মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধে কুপিয়ে আহত, চিকিৎসার আগেই  মৃত্যু 

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসা চরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরে হাসপাতালে নেওয়ার পথে নৌকার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রুপসা চরে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম রুপসা চর এলাকার সোহরাব আলীর ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আহসান (৪৫), হামিদ (৫৫), সুলতান (৪৫)—তিনজনের পিতা তোফাজ্জল—এবং রিফাত (২৫), পিতা মিল্টন, আমিনুল ইসলামকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর আমিনুল ইসলামের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় নদীর মধ্যে নৌকার ওপর তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

সিরাজগঞ্জে লিটন বাদশার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

মুকুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে লিটন বাদশার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জে মো. লিটন বাদশা (৪০) নামে এক আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত লিটন বাদশা সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের পশ্চিম দত্তবাড়ি এলাকার মৃত মোকছেদ আলী ও মৃত জমিলা খাতুনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মামলায় আসামিকে হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল হোসেন শুনানি শেষে তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা জরিমানা প্রদান করেন।

দণ্ডাদেশের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কাজিপুরে গরু সহ চোর আটক পুলিশের হাতে

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
কাজিপুরে গরু সহ চোর আটক পুলিশের হাতে

সিরাজগঞ্জের কাজিপুরে কৃষকের গরু সহ চোর কে আটক করেছে কাজিপুর থানা পুলিশ৷ আটককৃত ব্যক্তি হলেন মাদারগঞ্জ থানার খামার মাগুড়া গ্রামের মৃত বাহাদুরের ছেলে মো: ফারুক মিয়া (৪০)৷

বুধবার গরু সহ গরু চোরকে আটকের বিষয় নিশ্চিত করেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান৷

তিনি জানান গত রাতে কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ছিন্না গ্রামের মৃত কাজিম মন্ডলের ছেলে জিন্না মন্ডল (৪৪) এর গোয়াল ঘর থেকে একটি লাল রংয়ের গাভী গরু (৮০০০০) হাজার বাজার মুল্যের গরুটি চুরি হয়৷

গরু চুরির বিষয়ে থানা পুলিশ কে জানালে কাজিপুর থানা পুলিশ ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মাদারগঞ্জের কুকুরমারি এলাকা হতে গরু সহ একজন আটক করা হয়েছে৷

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান কালবেলা কে জানান এই ঘটনায় থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে এবং আসামি কে আগামীকাল সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে৷