খুঁজুন
, ,

সিরাজগঞ্জে লিটন বাদশার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

মুকুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে লিটন বাদশার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জে মো. লিটন বাদশা (৪০) নামে এক আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত লিটন বাদশা সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের পশ্চিম দত্তবাড়ি এলাকার মৃত মোকছেদ আলী ও মৃত জমিলা খাতুনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মামলায় আসামিকে হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল হোসেন শুনানি শেষে তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা জরিমানা প্রদান করেন।

দণ্ডাদেশের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জমি নিয়ে বিরোধে কুপিয়ে আহত, চিকিৎসার আগেই  মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধে কুপিয়ে আহত, চিকিৎসার আগেই  মৃত্যু 

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসা চরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরে হাসপাতালে নেওয়ার পথে নৌকার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রুপসা চরে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম রুপসা চর এলাকার সোহরাব আলীর ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আহসান (৪৫), হামিদ (৫৫), সুলতান (৪৫)—তিনজনের পিতা তোফাজ্জল—এবং রিফাত (২৫), পিতা মিল্টন, আমিনুল ইসলামকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর আমিনুল ইসলামের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় নদীর মধ্যে নৌকার ওপর তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

কাজিপুরে গরু সহ চোর আটক পুলিশের হাতে

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
কাজিপুরে গরু সহ চোর আটক পুলিশের হাতে

সিরাজগঞ্জের কাজিপুরে কৃষকের গরু সহ চোর কে আটক করেছে কাজিপুর থানা পুলিশ৷ আটককৃত ব্যক্তি হলেন মাদারগঞ্জ থানার খামার মাগুড়া গ্রামের মৃত বাহাদুরের ছেলে মো: ফারুক মিয়া (৪০)৷

বুধবার গরু সহ গরু চোরকে আটকের বিষয় নিশ্চিত করেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান৷

তিনি জানান গত রাতে কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ছিন্না গ্রামের মৃত কাজিম মন্ডলের ছেলে জিন্না মন্ডল (৪৪) এর গোয়াল ঘর থেকে একটি লাল রংয়ের গাভী গরু (৮০০০০) হাজার বাজার মুল্যের গরুটি চুরি হয়৷

গরু চুরির বিষয়ে থানা পুলিশ কে জানালে কাজিপুর থানা পুলিশ ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মাদারগঞ্জের কুকুরমারি এলাকা হতে গরু সহ একজন আটক করা হয়েছে৷

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান কালবেলা কে জানান এই ঘটনায় থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে এবং আসামি কে আগামীকাল সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে৷

চুলা আছে রান্না করার ঘরে কিছু নাই,  শুকনো মুড়ি খেয়ে বৃদ্ধের মানবেতর জীবন 

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
চুলা আছে রান্না করার ঘরে কিছু নাই,  শুকনো মুড়ি খেয়ে বৃদ্ধের মানবেতর জীবন 
“বাবা গো আমগোরে জমিজমা সব নদী নিয়া গেছে,বাড়ি ঘর ভাইঙ্গা নিয়া ইহিনে আছি, বেটারা যার যার মতো জুদা খায়,আমি এহন কি খামু,ঘরে চারডো মুড়ি ছাড়া খাওয়ার কিছু নাই ” কান্না জড়ানো গলায় শুকনো মুড়ি  খাচ্ছিলেন আর কথা গুলো বলছিলেন ৭৮ বছর বয়সি আরকান আকন্দ৷
আরকান আকন্দ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বদুয়ারপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে আরকান আকন্দ (৭৮)৷
একসময় বাপ দাদার পৈত্রিক সম্পত্তিতে ফসল ফলিয়ে দুই  ছেলেদের মানুষ করছিলেন, তাতে দিন কাল ভালোই কাটছিলো আরকান আকন্দের, একসময় ছেলেরা সংসার থেকে ভিন্ন হয়ে যায়,কর্মের টানে যে যার মতো চলে যায় কর্মস্থলে, এরই মাঝে ৭৮ বছর বয়সি  আরকান আলী একা হয়ে পড়েন,স্ত্রী সে অনেক বছর আগেই মারা গেছেন,
এরই মাঝে হঠাৎ যমুনার করাল গ্রাসে ভিটে মাটি এমন কি ফসলি জমিজমা সব নদী গর্ভে চলে যায়,চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা সংসার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার এই কষ্ট অপূরণীয়৷
কোনো আত্মীয় স্বজন বা কাছের কোনো মানুষের কাছে আশ্রয় না পেয়ে বাধ্য হয়ে মাইজবাড়ির ঢেকুরিয়া ইকোপার্কে ছোট একটা দোচালা ঘর উঠিয়ে মাথা গোজার ঠাই হয়েছে৷
মাথা গোজার ঠাই মিললেও মেলেনি কোনো  খাবারের ব্যবস্থা, একদিকে খাবারের অভাব অন্য দিকে বয়সের ভাড়ে নিজের পায়ে দ্বাড়িয়ে গতর খেটে পেটের খাবার জোগাড় দেবে তারও উপায় নেই৷
বৃদ্ধ আরকান আকন্দ বলেন, বাবাগো আমি এহন কেমন হইরা চলমু,আমি বুড়া মানুষ পায়হানা টিউবওয়েল নাই,দুর থেকে পানি আনতে শরীর পারে না,মানসের পায়হানায় যাইবার দিবার চায় না,আমি কেবাহরে চলমু৷
আরেক নদী ভাঙ্গা বসতি আব্দুস সামাদ জানান, আরকানের চলা খুব কস্ট, কয়েকদিন ধরে এখানে আছে খাওয়া দাওয়া খুব কস্ট, মাঝে মাঝে চারডা মুড়ি খেতে দেখি, বাজার ঘাট নাই তাই
রান্না বান্না করতে দেখি না,
মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক জানান, বেশ কয়েক দিন হলো নদী ভাঙ্গা কয়েকটি পরিবার এসেছে, তার মধ্যে আরকান আকন্দ খুব অসহায়, তার পরিবারের কেউ নাই, তার খাবার দাবারের কস্ট, আমরা চেষ্টা করছি এদের জন্য কিছু করার, বিশেষ করে তাদের জন্য বিশুদ্ধ পানি ও একটি টয়লেট খুব জরুরি৷
সরকারের পক্ষ থেকে নদী ভাঙ্গা মানুষের পাশে দ্বাড়ানোর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মানবতাকে বৃদ্ধা আঙুল দেখিয়ে বলেন, তারা যদি আশ্রয় কেন্দ্রে যেতো তাহলে আমরা সহযোগিতা করতাম,তারা তো ইকোপার্কে দখল করে
অবৈধভাবে থাকতাছে, এখানে মানবতার দেখার সুযোগ নেই,
তারা আশ্রয় কেন্দ্রে গেলে আমরা দেখবো, সরকার গরিব মানুষের জন্য তো অনেক কিছু করছে,এখানে করার কোনো সুযোগ নেই, বরং এখানে আমরা তাদের কে সহযোগিতা করবো না, অসহযোগীতা করবো৷