খুঁজুন
, ,

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, লক্ষ্য আড়াই কোটি শিশু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, লক্ষ্য আড়াই কোটি শিশু

শুরু হয়েছে সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একযোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। দেশের ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় দুই কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ সহযোগিতায় এই ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে রয়েছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

ক্যাম্পেইনে শিশুদের বয়স অনুযায়ী দুই ধরনের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে:

ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চমাত্রার লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শিশুদের ক্যাপসুল খাওয়ানোর সুবিধার্থে সারাদেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে প্রায় এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং বাস টার্মিনাল, রেলস্টেশন ও ফেরিঘাটসহ প্রায় ৫০০টি অস্থায়ী কেন্দ্রে এই ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনায় নিয়োজিত রয়েছেন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা। কোনো শিশু যদি নির্ধারিত দিনে (আজ) ক্যাপসুল গ্রহণ করতে না পারে, তবে পরদিন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ক্যাপসুল খাওয়ানো যাবে।এছাড়া দেশের ১২টি জেলার ৫৮টি দুর্গম উপজেলার শিশুদের জন্য আরও চার দিন বিশেষ কার্যক্রম চালু থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষভাবে আহবান জানিয়েছে।

দেশে শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা দূরীকরণের এই কার্যক্রমের ইতিহাস বেশ দীর্ঘ। ১৯৭৩ সালে ‘জাতীয় রাতকানা রোগ প্রতিরোধ কার্যক্রম’ নামে দেশে প্রথম ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়।

পরবর্তী সময়ে ১৯৯৫ সাল থেকে কার্যক্রমটিকে আরও শক্তিশালী করতে জাতীয় টিকাদান কর্মসূচির (এনআইডি) সঙ্গে এটিকে যুক্ত করা হয়। ২০০৩ সাল থেকে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ নামে আলাদা একটি স্বাধীন কর্মসূচি হিসেবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত হতে থাকে। ২০১১ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) অপারেশন প্ল্যানের অধীনে কার্যক্রমটি চলে আসছিল। ২০২৫ সালের মার্চ মাসে এটি বন্ধ হয়ে যাওয়ার পর, ২০২৬ সালে এসে কর্মসূচিটি পুনরায় চালু করা হলো।

জমি নিয়ে বিরোধে কুপিয়ে আহত, চিকিৎসার আগেই  মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধে কুপিয়ে আহত, চিকিৎসার আগেই  মৃত্যু 

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসা চরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরে হাসপাতালে নেওয়ার পথে নৌকার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রুপসা চরে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম রুপসা চর এলাকার সোহরাব আলীর ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আহসান (৪৫), হামিদ (৫৫), সুলতান (৪৫)—তিনজনের পিতা তোফাজ্জল—এবং রিফাত (২৫), পিতা মিল্টন, আমিনুল ইসলামকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর আমিনুল ইসলামের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় নদীর মধ্যে নৌকার ওপর তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

সিরাজগঞ্জে লিটন বাদশার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

মুকুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে লিটন বাদশার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জে মো. লিটন বাদশা (৪০) নামে এক আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত লিটন বাদশা সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের পশ্চিম দত্তবাড়ি এলাকার মৃত মোকছেদ আলী ও মৃত জমিলা খাতুনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মামলায় আসামিকে হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল হোসেন শুনানি শেষে তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা জরিমানা প্রদান করেন।

দণ্ডাদেশের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কাজিপুরে গরু সহ চোর আটক পুলিশের হাতে

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
কাজিপুরে গরু সহ চোর আটক পুলিশের হাতে

সিরাজগঞ্জের কাজিপুরে কৃষকের গরু সহ চোর কে আটক করেছে কাজিপুর থানা পুলিশ৷ আটককৃত ব্যক্তি হলেন মাদারগঞ্জ থানার খামার মাগুড়া গ্রামের মৃত বাহাদুরের ছেলে মো: ফারুক মিয়া (৪০)৷

বুধবার গরু সহ গরু চোরকে আটকের বিষয় নিশ্চিত করেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান৷

তিনি জানান গত রাতে কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ছিন্না গ্রামের মৃত কাজিম মন্ডলের ছেলে জিন্না মন্ডল (৪৪) এর গোয়াল ঘর থেকে একটি লাল রংয়ের গাভী গরু (৮০০০০) হাজার বাজার মুল্যের গরুটি চুরি হয়৷

গরু চুরির বিষয়ে থানা পুলিশ কে জানালে কাজিপুর থানা পুলিশ ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মাদারগঞ্জের কুকুরমারি এলাকা হতে গরু সহ একজন আটক করা হয়েছে৷

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান কালবেলা কে জানান এই ঘটনায় থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে এবং আসামি কে আগামীকাল সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে৷