কাজিপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত
নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে সিরাজগঞ্জের কাজিপুরে উৎসবটি উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা সার্বজনীন আটচালা শ্রী শ্রী কালীমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷

ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে
প্রতিবছর চান্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেব ছাড়াও বলরাম ও শুভদ্রার প্রতিমূর্তি স্থাপন করে যাত্রা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। ভক্তরা রথটি টেনে নিয়ে যায় এক মন্দির থেকে অন্য মন্দিরে।
সিরাজগঞ্জের কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা শ্রী সার্বজনীন দুর্গা মন্দির হতে
দুপুর পর থেকেই শুরু হয় এই রথ যাত্রা,

এই রথযাত্রায় প্রায় হাজারের উপর সনাতন হিন্দু ধর্মের ভক্তরা অংশ গ্রহণ করে৷
এ সময় উপস্থিত ছিলেন
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কাজিপুর থানার তদন্ত ওসি মনোজ কুমার, কাজিপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার,
চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি বাবলু মিয়া সহ এলাকা নেতৃবৃন্দ৷



আপনার মতামত লিখুন
Array