আরকান আকন্দ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বদুয়ারপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে আরকান আকন্দ (৭৮)৷
একসময় বাপ দাদার পৈত্রিক সম্পত্তিতে ফসল ফলিয়ে দুই ছেলেদের মানুষ করছিলেন, তাতে দিন কাল ভালোই কাটছিলো আরকান আকন্দের, একসময় ছেলেরা সংসার থেকে ভিন্ন হয়ে যায়,কর্মের টানে যে যার মতো চলে যায় কর্মস্থলে, এরই মাঝে ৭৮ বছর বয়সি আরকান আলী একা হয়ে পড়েন,স্ত্রী সে অনেক বছর আগেই মারা গেছেন,
এরই মাঝে হঠাৎ যমুনার করাল গ্রাসে ভিটে মাটি এমন কি ফসলি জমিজমা সব নদী গর্ভে চলে যায়,চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা সংসার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার এই কষ্ট অপূরণীয়৷
কোনো আত্মীয় স্বজন বা কাছের কোনো মানুষের কাছে আশ্রয় না পেয়ে বাধ্য হয়ে মাইজবাড়ির ঢেকুরিয়া ইকোপার্কে ছোট একটা দোচালা ঘর উঠিয়ে মাথা গোজার ঠাই হয়েছে৷
মাথা গোজার ঠাই মিললেও মেলেনি কোনো খাবারের ব্যবস্থা, একদিকে খাবারের অভাব অন্য দিকে বয়সের ভাড়ে নিজের পায়ে দ্বাড়িয়ে গতর খেটে পেটের খাবার জোগাড় দেবে তারও উপায় নেই৷
বৃদ্ধ আরকান আকন্দ বলেন, বাবাগো আমি এহন কেমন হইরা চলমু,আমি বুড়া মানুষ পায়হানা টিউবওয়েল নাই,দুর থেকে পানি আনতে শরীর পারে না,মানসের পায়হানায় যাইবার দিবার চায় না,আমি কেবাহরে চলমু৷
আরেক নদী ভাঙ্গা বসতি আব্দুস সামাদ জানান, আরকানের চলা খুব কস্ট, কয়েকদিন ধরে এখানে আছে খাওয়া দাওয়া খুব কস্ট, মাঝে মাঝে চারডা মুড়ি খেতে দেখি, বাজার ঘাট নাই তাই
রান্না বান্না করতে দেখি না,
মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক জানান, বেশ কয়েক দিন হলো নদী ভাঙ্গা কয়েকটি পরিবার এসেছে, তার মধ্যে আরকান আকন্দ খুব অসহায়, তার পরিবারের কেউ নাই, তার খাবার দাবারের কস্ট, আমরা চেষ্টা করছি এদের জন্য কিছু করার, বিশেষ করে তাদের জন্য বিশুদ্ধ পানি ও একটি টয়লেট খুব জরুরি৷
সরকারের পক্ষ থেকে নদী ভাঙ্গা মানুষের পাশে দ্বাড়ানোর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মানবতাকে বৃদ্ধা আঙুল দেখিয়ে বলেন, তারা যদি আশ্রয় কেন্দ্রে যেতো তাহলে আমরা সহযোগিতা করতাম,তারা তো ইকোপার্কে দখল করে
অবৈধভাবে থাকতাছে, এখানে মানবতার দেখার সুযোগ নেই,
তারা আশ্রয় কেন্দ্রে গেলে আমরা দেখবো, সরকার গরিব মানুষের জন্য তো অনেক কিছু করছে,এখানে করার কোনো সুযোগ নেই, বরং এখানে আমরা তাদের কে সহযোগিতা করবো না, অসহযোগীতা করবো৷
আপনার মতামত লিখুন
Array